Mastodon

_বিভাগ

রোহিঙ্গা ও স্থানীয় নারীদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার ১৬.৫ মিলিয়ন ডলারের নতুন প্রতিশ্রুতি

সংকটে থাকা রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) সাথে ২০২৬-২০২৮ সালের জন্য ১৬.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (AUD) একটি যুগান্তকারী বহু-বার্ষিক তহবিল চুক্তি স্বাক্ষর করেছে দেশটি।…

নারী ও কন্যাশিশুর ন্যায়বিচারে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদারের আহবান

বাংলাদেশে তিন-চতুর্থাংশেরও বেশি নারী তাদের জীবনে কোনো না কোনো সময় সহিংসতার শিকার হন। এই ভয়াবহ পরিসংখ্যানের প্রেক্ষাপটে, কেবল আদালতের চার দেয়ালের মধ্যে নয়, বরং সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আমূল পরিবর্তন এবং জবাবদিহিতার মাধ্যমে নারীর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি উঠেছে। জাতিসংঘের…

২০ মিলিয়ন ডলারের বিনিয়োগ কি কৌশলগত বাজি, নাকি নিয়ন্ত্রণের নতুন পথ?

বাংলাদেশে mCash চুক্তি নিয়ে বিতর্ক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘mCash’-এর প্রায় অর্ধেক অংশীদারিত্ব একটি স্বল্প পরিচিত মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার পরিকল্পনা করেছে। এই ঘটনা বাংলাদেশের আর্থিক খাতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। একই সাথে একটি গুরুত্বপূর্ণ…

ফের ৯ শতাংশের ঘরে মূল্যস্ফীতিঃ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাভিশ্বাস

বাংলাদেশে নয় মাস পর মূল্যস্ফীতি ফের ৯ শতাংশের সীমা ছাড়িয়ে গেছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাভিশ্বাস অবস্থা। খাদ্যের দাম ক্রমাগত বাড়তে থাকায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলোর ওপর চাপ আরও ঘনীভূত হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (BBS) গত রোববার প্রকাশিত সর্বশেষ তথ্য…

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশে নতুন অর্থনৈতিক মডেলের সম্ভাবনা

দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে নতুন সরকার। ইসলামের অন্যতম স্তম্ভ ‘যাকাত’-কে একটি সুশৃঙ্খল ও রাষ্ট্রীয় কাঠামোর আওতায় এনে দেশের চরম দারিদ্র্য দূর করার মহাপরিকল্পনা হাতে নিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য, ঐতিহাসিকভাবেই…

নারী নেতৃত্বে রাষ্ট্রীয় বিনিয়োগের জরুরি আহ্বান

বাংলাদেশে ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন অংশগ্রহণ ২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতি ও সমাজে নারীর অবস্থান নিয়ে এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সাম্প্রতিক ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর হার মাত্র ৩.৯৩ শতাংশে নেমে এসেছে, যা গত…

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: অর্থনৈতিক ও কূটনৈতিক অগ্নিপরীক্ষায় বাংলাদেশের নতুন সরকার

গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ও রাষ্ট্রপ্রধানের হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছে, তার উত্তাপ এখন দক্ষিণ এশিয়ার উপকূলেও পৌঁছাতে শুরু করেছে। বিশ্বসভ্যতা ও বৈশ্বিক মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালানো এই…

সংসদ ও মন্ত্রিসভায় নারী নেতৃত্ব উপেক্ষিত! এয়োদশ সংসদের চিত্র ও সমতার অন্তরায়

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল অগ্রণী। রাজধানীর রাজপথ থেকে শুরু করে রোকেয়া হলের গেট ভেঙে বেরিয়ে আসা ছাত্রীদের সেই সাহসী ভূমিকা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং মন্ত্রিসভার গঠন সেই প্রত্যাশায় বড়…

বইমেলায় নতুন বইয়ের ঘ্রাণ, অন্য প্রান্তে বিলীন হওয়া ভাষার অন্তিম দীর্ঘশ্বাস

রীতা ভৌমিক ও মারুফ উল আলম (ঢাকা ব্যুরো) বৃহস্পতিবার বাংলাদেশে ভাষাগত জগতের এক দ্বিমুখী বাস্তবতার ছবি ফুটে উঠেছে। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বইমেলায় বাংলা ভাষার বিশ্বজয়ের বার্তা দিচ্ছিলেন, অন্যদিকে রাজধানীর অন্য প্রান্তে আদিবাসী নেতা ও মানবাধিকার কর্মীরা সমবেত হয়ে…

সংসদ-সরকারে তরুণদের আধিপত্য: রাজনীতিতে পরিবর্তনের সুবাতাস

বোরহান উদ্দিন (ঢাকা ব্যুরো) দীর্ঘ দেড় দশকের রাজপথের লড়াই, মামলা-হামলা আর ত্যাগের অধ্যায় পেরিয়ে দেশের আইনসভায় জায়গা করে নিলেন সাবেক ছাত্রদল নেতাদের এক বিশাল বহর। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ জন সাবেক ছাত্রনেতা বিজয়ী হয়ে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব নিতে…

1 2 3 5